শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

চাঁদপুরে অনলাইনে চলছে পশু বিক্রি

এস. কাউসার, চাঁদপুর / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

চাঁদপুরে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এবার বেশ ভালো প্রস্তুতি নিয়েছেন গরু খামারিরা। কিন্তু চলমান কঠোর লকডাউন ও করোনা সংক্রমণের হার প্রতিনিয়ত বৃদ্ধি খামারিদের দুশ্চিন্তায় ফেলেছে। এই সংকটময় মুহূর্তে লোকসান কাটিয়ে উঠতে অনলাইনে গরু বেচা-কেনার কার্যক্রম শুরু করেছেন খামারিরা।

ঈদে গরুর ভালো দাম পেতে প্রাকৃতিক উপায়ে দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটাতাজাকরণ। গরুকে নিয়মিত খাওয়ানো হচ্ছে খৈল, ভুসি, কাঁচা ঘাস, ভিটামিন ও ক্যালসিয়াম। ব্যস্ত সময় কাটছে গরুর খামারে কর্মরত শ্রমিকদের।

জেলা প্রাণিসম্পদ অফিসের দেওয়া তথ্যমতে, এ বছর চাঁদপুরের ৮ উপজেলায় ছোট বড় ৩ হাজার ২০০ খামারি ১ লাখ ১৭ হাজার গবাদিপশু মোটাতাজা করছেন। এর মধ্যে গরু রয়েছে প্রায় ৭৮ হাজার এবং ছাগল ও ভেড়া রয়েছে ৩৯ হাজার। জেলায় চাহিদা রয়েছে ১ লাখ ১৮ হাজার পশুর।

জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেন, আগামী ১৪ জুলাই পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগে গরুর হাট বসানোর বিষয়ে অনুমতি দিচ্ছে না। এরপর যদি কোনো নির্দেশনা পাই, তখন আমরা হাট বসানোর বিষয়ে চিন্তাভাবনা করব। স্থানীয় খামারিরা অনলাইনের মাধ্যমে তাদের পশু বিক্রি করছে বিষয়টি আমাদের জন্য ইতিবাচক।

চাঁদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে আগামী ১৪ তারিখের পর বসবে গরুর হাট। এখন লকডাউন হওয়ায় গরুর হাট বসানো হচ্ছে না। তবে আমরা হাট বসানোর কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রেখে ইজারা প্রক্রিয়াসহ যাবতীয় কার্যক্রম এগিয়ে রেখেছি। কিন্তু সব নির্ভর করবে সরকারি পরবর্তী সিদ্ধান্তের উপর।

তিনি আরো বলেন, জেলা প্রশাসন থেকে অনলাইনে গরু কেনাবেচার উদ্যোগ নেয়া হয়েছে। ওখান থেকে কোরবানির জন্য যে কেউ নির্ধারিত মূল্যে গরু ক্রয় করতে পারবে। স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মানার ব্যাপারে আমরা তৎপর রয়েছি। গরুর হাট বসলেও সে তৎপরতা অব্যাহত থাকবে। তবে সব কিছু পরবর্তী সরকারি নির্দেশনার ওপর নির্ভর করছে

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ব্রাহ্মান শাখুয়া এলাকার এইচবি অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. হারুনুর রশিদ বলেন, খামারে ২০টি গরু পালন করছি। অর্গানিক পদ্ধতিতে তাদের বড় করে তোলা হয়েছে। ঘাস, খড়, ভুসি খাওয়ানো হচ্ছে। লকডাউনের কারণে এখনো কোথাও হাট বসেনি। তাই ঈদ কেন্দ্র রেখে অনলাইনেই গরু বিক্রি শুরু করেছি।

শহরের মাদরাসা রোড এলাকার আরেক খামারি সিয়াম হোসেন বলেন, গত বছর করোনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার অনলাইনে গরু বিক্রি শুরু করেছি। তবে গরুর যেই দাম চাচ্ছি, অনেক ক্রেতাই তার থেকে কম দাম বলছেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার উদ্দিন বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণে কোরবানির পশু মজুত রয়েছে। অবৈধভাবে বিদেশি পশু যেন দেশে ঢুকতে না পারে, সে ব্যাপারে সরকার পর্যবেক্ষণ করছে। তাছাড়া খামারিরা যেন কোনো নিষিদ্ধ ওষুধ ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে প্রাণিসম্পদ অফিস তৎপর রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ