শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে আওয়ামীলীগের আনন্দ র‌্যালী

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ / ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জে বিজয়ের ৪৯ বছর উদযাপন উপলক্ষ্যে ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে আনন্দ র‌্যালীর আয়োজন করা হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে স্থানীয় রামচন্দ্রপুর বাজারে বিজয় মিছিলে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

র‌্যালীতে ইউনিয়ন আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন গাজীর নেতৃত্বে ৪৯তম বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ হাসেম হাসু, সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন আবু, সহ-সভাপতি আবুল বাশার আটিয়া, হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মাষ্টার, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ বকুল।

এসময় উপস্থিত ছিলেন, সদস্য ফারুক মজুমদার, সফিকুল ইসলাম মিলিটারি, মন্টু স্বর্নকার, সিরাজ আখন্দ, ফজলুল হক দর্জি, আবুল বাশার মজুমদার, আব্দুর রশিদ মেম্বার, উপজেলা যুবলীগের সদস্য শাহআলম বেপারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সদস্য আবু ইউসুফ, যুবলীগ নেতা আক্তারুজ্জামান বাবুসহ প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ