শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

চাঁদপুরের মেঘনায় ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

সজীব দেবনাথ, চাঁদপুর / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের মেঘনা নদীতে মাছের পোনা ধ্বংসকারী কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে নৌ পুলিশ।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের তিন নদীর মোহনা এবং বহরিয়া এলাকার আশপাশের মেঘনা নদীতে এই অভিযানে অংশ নেয় চাঁদপুর নৌ থানা পুলিশ।

এতে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম। তিনি জানান, নদীতে একদল জেলে নির্বিচারে কারেন্ট জাল ব্যবহার করছে। এমন সংবাদের ভিত্তিতে স্পিডবোট ও ট্রলারযোগে কতিপয় জেলেদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এসময় নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে নদীতে পেতে রাখা তাদের কারেন্ট জাল জব্দ করা হয়।

মুজাহিদুল ইসলাম আরো জানান, এসময় প্রায় ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রসঙ্গত, এর আগে পৃথক আরো দুটি অভিযান চালিয়ে ৩৩ লাখ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।


এই ক্যাটাগরির আরো সংবাদ