শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

চাঁদপুরের মানবিক পুলিশ সুপার মাহবুবুর রহমানের পদোন্নতি জনিত বিদায়

এস. কাউসার ,চাঁদপুর / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

চাঁদপুরের মানবিক পুলিশ সুপার খ্যাত মোঃ মাহবুবুর রহমানের পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারী) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে এ বিদায় দেওয়া হয়। এতে বিদায়ী পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান বলেন, এখন জেলার ৮টি থানায় যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। তারা সবাই আমার হাত দিয়ে ওসি পদে পদায়িত হয়েছেন। আর এর জন্য কোন তদবির কিংবা এক কাপ চা ও কাউকে খাওয়াতে হয়নি। অবশ্য সবাই সবার যোগ্যতা বলেই ওসি পদে পদায়িত হয়েছেন। তাই আপনাদের কাজের ওপর মানুষ আমাকে মূল্যায়ন করবে।

তিনি দিক-নির্দেশনা মূলক বক্তব্যে ওসিদের উদ্দেশ্যে বলেন, জনপ্রতিনিধিদের কোন হুমকি-ধমকি কে পরোয়া না করে গরিব অসহায় সেবাপ্রার্থীদের জন্য নিজেকে মানবিক ওসি হিসেবে রূপান্তর করতে হবে। সেই সাথে আপনার এসআই ও এএসআইগণ কেমন কাজ করছে বা কোন মামলার তদন্ত করতে গিয়ে কাউকে অহেতুক হয়রানি করছে কিনা! এসব বিষয়ও নজরে আনতে হবে। মনে রাখতে হবে প্রতিটি কাজের জন্যই জবাব দিতে হবে।

এ সময় তিনি ওসিদের কে সাংবাদিকদের সাথে ভালো সৌহার্দ্যপূর্ণ ব্যবহারসহ সঠিকভাবে যেকোন তথ্য সহযোগিতা দিতে কৃপনতা না করতেও দিক-নির্দেশনা দিয়েছেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কাজী আবদুর রহীমের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মোঃ আসাদুজ্জামান, এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী, এএসপি মতলব সার্কেল আহসান হাবীব, এএসপি(প্রবেশন) শিহিরিন আলম, হাইমচর থানার ওসি মাহবুব মোল্লা, হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ, চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশীদ, কোর্ট ইন্সপেক্টর শাহ আলম এলএলবি, ডিআইও ওয়ান মোঃ তোতা মিয়া,পুলিশ লাইন্সের আরআই ইন্সপেক্টর আবদুর রউফ প্রমুখ।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি/সম্পাদক ছাড়াও অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উন্মুক্ত বক্তব্য তুলে ধরেন, বিজয় টিভি’র চাঁদপুরের স্টাফ রিপোর্টার সোহেল রুশদী, দেশ টিভির চাঁদপুর প্রতিনিধি লক্ষণ চন্দ্র সূত্রধর, ডেইলি ফিনেন্সিয়াল একপ্রেস এর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদ ।2 জন লোক, লোকেরা দাঁড়িয়ে আছে এবং মিলিটারি ইউনিফর্ম-এর একটি ছবি হতে পারে

বক্তারা মোঃ মাহবুবুর রহমান কে পুলিশ সুপার পদ হতে ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাকে মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে আখ্যা দেন।

বক্তব্য শেষে জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারা জেলা পুলিশের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ মাহবুবুর রহমানকে এক সম্মাননা স্মারক উপহার হিসেবে তুলে দেন। পরে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সাংবাদিক ও সুধী মহল উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ