শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রির্পোটার / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
প্রতীকী ছবি ।

চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকা শহরের পুরানবাজারে তুলার গোডাউনে ভয়াব্রহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে দুই তালা ভবনের নিচতলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।

খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের পুরানবাজার দক্ষিণ ইউনিটের দুটি টিম ঘটনাস্থলে এসে প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টায় স্থানীয় বাবুল পাটোয়ারীর মালিকানাধীন তুলার গোডাউনে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা গোডাউনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ওই গোডাউনে থাকা সমস্ত তুলা এবং মেশিনসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের পুরানবাজার দক্ষিন ইউনিটের কর্মকর্তারা জানান, আগুনের সংবাদ পেয়ে সাথে সাথেই ইউনিট লিডার ফিরোজ খান এবং মুজিবুর রহমানের নেতৃত্বে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে আমাদের দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ওই গোডাউন মালিকের প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তারা।


এই ক্যাটাগরির আরো সংবাদ