শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান কে বিদায় সংবর্ধনা

চাঁদপুর প্রতিনিধি / ৩৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা শিল্পকলার আয়োজনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় মোঃ মাজেদুর রহমান খান বলেন, বাংলাদেশের সংস্কৃতির প্রতি আরো নজর দিতে হবে। শিল্প সংস্কৃতিকে বাচিয়ে রাখতে আরো বড় পদক্ষেপ নিতে হবে। সোনার বাংলার টেকসই করতে শিল্প-সংস্কৃতিকে আরো উন্নত করা দরকার। এর জন্যে অনেক কাজ বাকী রয়েছে, তা সম্পুর্ন করা দরকার। একজন শিল্পীকে তাঁর সঠিক যোগ্যতায় ভূষিত করতে হবে।

জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ’র পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ থিয়েটার ফোরাম’র সভাপতি শহিদ পাটোয়ারী, বিশিষ্ট ছড়াকার ডা. পিযুষ কান্তি বড়ুয়া, চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর কার্যনির্বাহী সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন ।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক প্রমূখ।

এসময় বক্তারা বলেন, আমরা চাঁদপুরবাসীরা জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা দিচ্ছি না, আমরা মনের গাঁথুনিতে তাঁকে সবসময় ধরে রাখবো। তিনি সবসময় চাঁদপুরকে আরো সংস্কৃতিমনা করার জন্যে অনেক উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমরা সবসময়ই এই বিদায়ী জেলা প্রশাসকের অবদানের কথা মনে রাখবো। এসময় মোঃ মাজেদুর রহমান খান চাঁদপুর অঙ্গনের বিভিন্ন নাট্য গোষ্ঠী ও সংগঠনের নেতৃবৃন্দরা ফুল ও ক্রেস্টের মাধ্যমে সম্মাননা প্রদান করেন ।


এই ক্যাটাগরির আরো সংবাদ