শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

চাঁদপুরের উই উদ্যোক্তাদের স্বপ্নপূরণে পৌর মেয়রের আশ্বাস

এস. কাউসার ,চাঁদপুর / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের উই উদ্যোক্তাদের স্বপ্নপূরণের আশ্বাস দিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো.জিল্লুর রহমান জুয়েল।

সোমবার (৮ ফেব্রুযারি) দুপুরে চাঁদপুর পৌর কার্যালয়ে চাঁদপুর জেলার নারী (উই) উদ্যোক্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় চাঁদপুরের নারী উদ্যোক্তাদের মধ্যে অন্যতম নেতৃত্বদানকারী নাদিয়া রওশন বলেন, আমরা পৌর মেয়রের কাছে চাঁদপুরে উই গ্রুপের কার্যক্রম তুলে ধরি। এ সময় আমরা নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় সুধ বিহীন আর্থিক সুবিধা প্রদান ট্রেড লাইসেন্স সবিধাসহ নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরী করতে ওয়ার্কশপের ব্যবস্থা করার সহযোগিতা চাই।

এ সময় পৌর মেয়র বলেন,আমি শুধু পৌরসভার উন্নয়ন নিয়েই কাজ করছিনা। কাজ করছি যুব নারী পুরুষদের নিয়েও। আমাকে সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রালনালয়ের সচিব মো.আখতার হোসেন আশ্বস্ত করে গেছেন চাঁদপুর শহরে যে সমস্ত যুব নারী ও পুরুষ আছেন তাদের কেউ যেন আর বেকার বা অবসর না থাকেন। কারণ সরকার নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে। আমরা যুব ও ক্রীড়া মন্ত্রালনালয়ের মাধ্যমে সারাদেশের ন্যায় চাঁদপুরেও যুব নারী ও পুরুষ সমানভাবে এই প্রশিক্ষনের সুযোগ পাবেন।

এ জন্য চাঁদপুর পৌর এলাকার যুব নারী ও পুরুষদের উইয়ের মাধ্যমে নানা ধরনের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে নারী উদ্যোক্তাদের সুধ বিহীন আর্থিক সুবিধা দেয়া হবে।

এছাড়া মেলা,সেমিনারসহ ব্যবসা পরিচালনার জন্য নির্দিস্টভাবে একটি বসার সুযোগও করে দেব। এতে করে প্রতিটি নারী উদ্যোক্তা তাদের নিজস্ব পন্য নিয়ে বাজারজাত করতে পারেন।

এর আগে গত জানুয়ারি মাসে চাঁদপুরের জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশও চাঁদপুরের নারী উদ্যোক্তাদের সাবলম্বী হতে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ