শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন

ন / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন হয়েছে।

চোখের সমস্যা নিয়ে যে আয়োজন করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার এসপি মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম।

আজ রোববার চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদি ইউনিয়নের নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির 2025 এর শুভ উদ্বোধন করেন,  অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ,দৈনিক চাঁদপুরজমিন ও জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মনজুর হোসেন মঞ্জু। হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারি শিক্ষিকা অনামিকা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মোঃ শফিকুর রহমান , চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নুরুন্নবী ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার সমন্বয় ক মোঃ দেলোয়ার হোসেন । অনুষ্ঠান শেষে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আলহাজ্ব আনোয়ার হোসেনের মায়ের মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শফিকুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম কে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। এবং তাকে শুভেচ্ছা উপহার তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুরজমিন পত্রিকার সাংবাদিক ও হাজী লোকমান পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, যার চোখ নেই সে বুঝে চোখের কি মর্যাদা, এজন্য যিনি এত সুন্দর পরিবেশে মানুষের সেবার জন্য চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন মোহাম্মদ রোকনুজ্জামান রোকন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রোকনুজ্জামান এর মত এই ধরনের মানবতার সেবায় সবার এগিয়ে আসা উচিত তাহলে এলাকায় আর কোন অপরাধ থাকবে না। আপনারা দেখেছেন আমি আসার পর চাঁদপুরে যেভাবে কিশোর গ্যাং মাথা নাড়া ছাড়া দিয়ে উঠেছিল তাদেরকে পুলিশের পক্ষ থেকে আমরা কিভাবে দমন করেছি, যে কোন অন্যায় কাজ করতে দেওয়া হবে না। চোখকে রক্ষা করতে হলে আপনার সন্তানকে মোবাইল থেকে দূরে রাখুন। আমরা যেভাবে সন্তানদেরকে মোবাইল দিয়ে রেখেছি এর থেকে বেরিয়ে আসতে হবে না হলে ভবিষ্যতে অল্পতেই চোখে সমস্যা দেখা দিবে, মোবাইল চোখের জন্য বড় সমস্যা। এখানে যারা উপস্থিত আছেন বেশির ভাগই বয়স্ক আপনারা তাই আপনার সন্তান এবং নাতি নাতি যারা আছেন তাদেরকে মোবাইল থেকে দূরে সরিয়ে রাখলেই অনেক কিছু থেকে হবে হেফাজত হবে। আজকের এই আয়োজনে আমাকে যে আপনারা দাওয়াত দিয়েছেন আমি নিজেকে ধন্য মনে করছি কারন সকাল বেলায় ভালো কাজের সাথে আল্লাহপাক আমাকে যুক্ত করেছেন। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি। পিতা কেটে চক্র শিবিরের উদ্বোধন করেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব উদ্দিন পিপিএম। সবশেষে তিনি চক্ষু শিবিরের চিকিৎসা দেওয়া হচ্ছে ঘুরে ঘুরে দেখেন এবং শত শত রোগী দেখে তিনি আশ্চর্য হয়ে যান যে এত রোগী এখানে কমপক্ষে এক হাজার রুগী আজকে আসেন


এই ক্যাটাগরির আরো সংবাদ