শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

চলন্ত ট্রেন থেকে খুলে গেল বগি!

নিজস্ব প্রতিবেদক / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

ময়মনসিংহে ঢাকা থেকে জামালপুরগামী চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি খুলে আলাদা হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (বাকৃবি) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ ঘণ্টাখানেক বন্ধ ছিল।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় আসতেই পেছনের একটি বগি জোড়া থেকে খুলে যায়। বিষয়টি চালক বুঝতে পেরে ট্রেন থামিয়ে স্টেশনে যোগাযোগ করেন।

পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় বগি উদ্ধার করে রেলওয়ে স্টেশনে আসে। পরে তিস্তা এক্সপেস ট্রেনটি ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।

ওসি মামুন রহমান জানান, এ ঘটনায় হাওর এক্সপ্রেস ময়মনসিংহে আটকে ছিল। পরে তিস্তা এক্সপ্রেস স্টেশনে ঢুকলে সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ