শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

চলতি সপ্তাহেই শেষ আইপিও আবেদনের সময়

বাণিজ্য ডেস্ক / ৩২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

চলতি সপ্তাহেই শেষ হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্তির অপেক্ষায় থাকা দুই কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদনের সময় সীমা।

এর মধ্যে বিডি থাই ফুড ও বেভারেজ এর আইপিও আবেদনের সময় বুধবার (২৯ ডিসেম্বর) শেষ হচ্ছে। আর চতুর্থ প্রজন্মের ইউনিয়ন ব্যাংকের আইপিও আবেদনের সময় শেষ হবে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)।

বর্তমানে কোম্পানি দু’টির আইপিও আবেদন গ্রহণ করছে দেশের ব্রোকারেজ হাউজগুলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
বিডি থাই ফুড আইপিওতে দেড় কোটি শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। আইপিওতে আবেদন করতে  একজন বিনিয়োগকারীকে ন্যূনতম ১০ হাজার টাকা জমা দিতে হবে। এছাড়া নিয়ম অনুযায়ী ওই বিনিয়োগকারীর বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে ন্যূনতম ২০ হাজার টাকার সমমূল্যের শেয়ার থাকতে হবে। বিডি থাইয়ের আইপিও আবেদন শুরু হয় ২৩ ডিসেম্বর। শেষ হবে বুধবার।
অন্যদিকে ইউনিয়ন ব্যাংকের আইপিও আবেদনের সময় শেষ হবে বৃহস্পতিবার। ব্যাংকটির আইপিও আবেদন শুরু হয় চলতি সপ্তাহের রোববার (২৬ ডিসেম্বর) থেকে। আইপিওতে ৪২ কোটি ৮০ লাখ শেয়ার ছেড়ে ৪২৮ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।
ব্যাংকটির প্রতিটি শেয়ার বিক্রি করা হচ্ছে ১০ টাকা অভিহিত মূল্যে। ব্যাংকটির আইপিওতে আবেদনের জন্য বিনিয়োগকারীদের জমা দিতে হবে ১০ হাজার টাকা। একইভাবে আইপিও আবেদনের জন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীর বিও হিসাবে থাকতে হবে ২০ হাজার টাকার সমমূল্যের শেয়ার।

এ দুই কোম্পানিই এ বছরের সর্বশেষ আইপিও। গত এপ্রিল থেকে আইপিওর ক্ষেত্রে লটারি প্রথা তুলে দেওয়া হয়। এরপর যত বিনিয়োগকারীই আবেদন করেন, সবার মধ্যেই আইপিও শেয়ার বণ্টন করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ