শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

চলতি বছর এইচএসসি পরীক্ষা দেবে ১৪ লাখ শিক্ষার্থী

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে আবেদন ও নির্ধারিত ফি জমা দিয়েছেন ১৪ লাখ ৭ হাজার ৬০ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। সে হিসাবে গত বছরের তুলনায় এবার ৪১ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসতে যাচ্ছেন।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

গণমাধ্যমকে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এসএম আমিরুল ইসলাম বলেন, গত বছরের চেয়ে এবার বেশি সংখ্যক শিক্ষার্থী এইচএসসির ফরম পূরণ করেছেন। আগামী ডিসেম্বরের মাঝামাঝি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

করোনায় কয়েক দফায় স্থগিতের পর গত ১২ আগস্ট থেকে ফরম পূরণ শুরু হয়ে ৪ সেপ্টেম্বর শেষ হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ৩ লাখ ৭ হাজার ৪৭৮ জন। বরিশাল বোর্ডে ৬৬ হাজার ৯৭৮, চট্টগ্রাম বোর্ডে ৯৬ হাজার ৮১২, কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৪ হাজার ৭১১, দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৩০৬, যশোর বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৪৫৬, ময়মনসিংহ বোর্ডে ৬৯ হাজার ৩০৭, রাজশাহী বোর্ডে ১ লাখ ৪৬ হাজার ৪৬৯ ও সিলেট বোর্ডে ফরম পূরণ করেছেন ৬৬ হাজার ১০১ জন। এছাড়া মাদরাসা বোর্ডে ১ লাখ ১১ হাজার ১৩৭ ও কারিগরিতে ঢাকা বোর্ডে ফরম পূরণ করেছেন ১ লাখ ৮৬ হাজার ৩০৫ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ