শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

চরমোনাইয়ে ট্রলারডুবি, ৩ মুসল্লির মরদেহ উদ্ধার

বরিশাল ব্যুরো / ২৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

বরিশালে ভোররাতে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে আসা মুসল্লিবাহী প্রায় ত্রিশজন যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার দিবাগত রাতে বরিশালের চরমোনাই ইউনিয়নের নলচর সংলগ্ন আড়িয়াল খা নদীতে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জাননান জানান, ঢাকার দিক থেকে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে মুসল্লীদের নিয়ে কাঠবডির একটি ট্রলার চরমোনাই এর দিকে আসছিল। পথিমধ্যে ট্রলারটি উল্টে গিয়ে প্রায় ত্রিশজন যাত্রী নদীতে পড়ে যায়। এতে বেশ কয়েকজন নিখোঁজ ছিল।

বরিশাল নৌ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম আজ বেলা সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাতে ট্রলারটি ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। চারজনের নিখোঁজের খবর ছিল আমাদের কাছে। ইতিমধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বরিশাল নৌ সদর থানার ওসি হাসনাত জামান বলেন, সিরাজগঞ্জ থেকে ট্রলারে করে চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে আসছিলো কিছু মুসল্লী। চরমোনাই এর কাছাকাছি পৌছালে ট্রলারটি ডুবে যায় রাতে। কিন্তু কতজন যাত্রী নিয়ে ডুবেছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ