শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

চতুর্থ ধাপের ইউপি ভোট, তফসিল হতে পারে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক / ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপের তফসিল আগামীকাল বুবধার (১০ নভেম্বর) ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। আজ কয়েকটি পৌরসভা নির্বাচনেরও তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার বিকাল ৩টায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশনের ৮৯তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা’র সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সূত্র আরও জানায়, সভার এজেন্ডায় ইউপি’র চতুর্থ ধাপ নির্বাচেনর বিষয়টি রয়েছে। তবে এই ধাপে কতটি ইউপিতে ভোট হবে তা কমিশন সভায় নির্ধারণ করা হবে। এছাড়াও পৌরসভায় সাধারণ নির্বাচন, স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচনের বিষয়ও কমিশন সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ও তৃতীয় ধাপে ১০০৩ ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ