শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম কারাগারের বিশেষ সেলে প্রদীপ-লিয়াকত

চট্টগ্রাম ব্যুরো / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক (ওসি) প্রদীপ কুমার দাশ এবং লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।

শনিবার দুপুরে বিশেষ ব্যবস্থায় তাদের কক্সবাজার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘শনিবার দুপুর দেড়টায় প্রদীপ ও লিয়াকতকে কারাগারে আনা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের বিশেষ সেলে রাখা হয়েছে। সাধারণত নতুন বন্দিদের কোয়ারেন্টাইন ওয়ার্ডে রাখা হলেও তাদের সেলকে কোয়ারেন্টাইন করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষ হলেও তারা ওই সেলে থাকবেন।’

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার রায় ঘোষণা করেন কক্সবাজারের একটি আদালত। এতে প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড এবং ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। সিনহা হত্যাকাণ্ডের সময় প্রদীপ টেকনাফ মডেল থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও লিয়াকত টেকনাফের বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ