শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে ১১ কোটি ৬৩ লাখ টাকার ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

চট্টগ্রাম ব্যুরো / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

চট্টগ্রাম জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণের ১১ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৬৭৩ টাকার চেক বিতরণ করেছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান চেকগুলো হস্তান্তর করেন। মোট ৫১ জনের হাতে সরাসরি এসব চেক হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মাসুদ কামাল, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. রায়হান মেহবুব, আশরাফুল আলম ও এহসান মুরাদ, পটিয়া পৌরসভার মেয়র মো. হারুনুর রশিদ ও ভূমি অধিগ্রহণ শাখার প্রধান সহকারি এমএইচ এম আলী আযম খান প্রমুখ।

ক্রস বর্ডার, মিরসরাই ইকনোমিক জোন, আনোয়ারা চায়না ইকোনমিক জোন-২, আনোয়ারা-বাঁশখালি গ্যাস সঞ্চালন পাইপ লাইন, বিদ্যুৎ প্রকল্প, দোহাজারি হতে রামু হয়ে মায়ানমার গুনদুম পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্প, এসপিএম এবং বারৈয়ারহাট হেয়াকো সড়ক সম্প্রসারণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার দালালের খপ্পরে পড়ে যাতে কোনো রকম হয়রানির শিকার না হয়ে ক্ষতিপূরণ নিতে পারে, সে জন্য আমরা সরাসরি ভূমি মালিকের হাতেই চেক তুলে দিচ্ছি। চেকগ্রহণকালে অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি চাইলে আমাদের কাছে তার সমস্যার কথাও তুলে ধরতে পারেন। ক্ষতিগ্রস্ত পরিবার জমির উপযুক্ত কাগজপত্র জেলা প্রশাসনের এল এ শাখায় উপস্থাপন করলে অতি সহজে স্বল্প সময়ে হয়রানিমুক্তভাবে ক্ষতিপূরণ পাবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ