শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

চট্টগ্রামে বৃষ্টি, ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম ব্যুরো / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

ঘূর্ণিঝড় ‘জোয়াদ’-এর প্রভাবে চট্টগ্রামে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। শনিবার ভোর থেকে দিনের প্রায় পুরো সময়ে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরকে ১ নম্বর নৌ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও আশেপাশের এলাকাসমূহে আকাশ আংশিক মেঘলাসহ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিভিন্নস্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৫ কিলোমিটার, অস্থায়ী বা ঝড়ো হাওয়ার আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে শনিবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ৫ ডিগ্রি বেশি। সূত্র- বাসস।


এই ক্যাটাগরির আরো সংবাদ