শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট ও পাহাড় ধসে তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২

চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জের খান হাউসে বিদ্যুৎস্পৃষ্টে দুই ব্যক্তি ও চশমা হিল গ্রিন ভ্যালি আবাসিক এলাকায় পাহাড়ের মাটি ধসে দেয়াল চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জুন) সকালে কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় বিদ্যুৎস্পৃষ্ট ও ভোরে পাহাড় ধসের পৃথক দুর্ঘটনা দুটি ঘটে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন।

নগরীর চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, “বৃষ্টির কারণে কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু পরিমাণ পানি উঠে। সেখানকার সিঁড়ির পাশেই ছিল আইপিএসের সংযোগ। পানি উঠায় কেয়ারটেকার আবু তাহের আইপিএস বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে আটকে যান। তাকে বাঁচাতে গিয়ে ড্রাইভার মো. হোসেনও বিদ্যুতায়িত হন।”

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এদিকে সোমবার (২০ জুন) ভোরে চট্টগ্রামের পাঁচলাইশ থানার চশমা হিল গ্রিন ভ্যালি আবাসিক এলাকায় পাহাড়ের মাটি ধসে দেয়াল চাপায় রায়হান (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দেয়ালটি পাশের দোকানের ওপর পড়লে ঘুমন্ত অবস্থায় রায়হান মারা যায়। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে বলে জানা গেছে।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, “গ্রিন ভ্যালি আবাসিক এলাকায় পাহাড়ের পাশে রায়হানের বাবার একটি খুপড়ি দোকান ছিল। ষষ্ঠ শ্রেণির ছাত্র রায়হান রাতে দোকানেই ছিল। রাতে তার বাবা দোকান থেকে চলে যাওয়ার সময় ছেলেকে বাসায় চলে যেতে বলেছিল। কিন্তু রায়হান বাসায় না গিয়ে দোকানে ঘুমিয়ে পড়ে। পরে রাতের কোনো একসময় পাহাড় ধসে দোকানের পাশের একটি দেয়ালের ওপর পড়ে। দেয়ালটি ভেঙে দোকানের ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই রায়হান মারা যায়।”
সূত্র: বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ