শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে বন্যায় ৪ জনের মৃত্যু, পানিবন্দি ২ লাখ ৬২ হাজার মানুষ

চট্টগ্রাম প্রতিনিধি / ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

চট্টগ্রামে বন্যায় তিন উপজেলায় চার জনের মৃত্যু হয়েছে। এখনও পানিবন্দি অবস্থায় আছেন ১০টি উপজেলার দুই লাখ ৬২ হাজার ৪০০ জন মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি-বেসরকারি ত্রাণ সহায়তা দেওয়া হলেও সেগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত লোকজন। 

মৃতদের মধ্যে ফটিকছড়ি উপজেলায় দুজন, হাটহাজারীতে একজন এবং রাঙ্গুনিয়ায় একজন রয়েছেন। এর মধ্যে হাটহাজারীতে বন্যার পানিতে বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যু হলেও বাকিদের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘চট্টগ্রামের ১০ উপজেলায় দুই লাখ ৬২ হাজার ৪০০ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের মধ্যে ফটিকছড়িতে ২০টি ইউনিয়নে ১৯ হাজার ৫৮০ পরিবারের এক লাখ দুই হাজার মানুষ রয়েছেন। একইভাবে মীরসরাই উপজেলার ১২টি ইউনিয়নের ১২ হাজার পরিবারের ৪৮ হাজার ৫০০, সীতাকুণ্ডের ছয়টি ইউনিয়নের পাঁচ হাজার পরিবারের ২০ হাজার, হাটহাজারীতে ১২০টি পরিবারের দুই হাজার ৮০০, কর্ণফুলীতে পাঁচটি ইউনিয়নের ১০০টি পরিবারের ৫০০, পটিয়ায় ১৮টি ইউনিয়নের ছয় হাজার ৯৪৬টি পরিবারের ২০ হাজার, বোয়ালখালীতে তিনটি ইউনিয়নে ১০০ পরিবারের ৭০০, বাঁশখালীর আটটি ইউনিয়নের এক হাজার ৭৫০টি পরিবারের আট হাজার ৭৫০, রাউজানের ১৩টি ইউনিয়নের ৩২০টি পরিবারের এক হাজার ৬০০ জন এবং লোহাগাড়ায় এক ইউনিয়নের ৩০ পরিবারের ১৫০ জন পানিবন্দি অবস্থায় আছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ