শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

চট্টগ্রামে নারীর শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ উপসর্গ

চট্টগ্রাম ব্যুরো / ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

চট্টগ্রামে প্রথমবারের মতো ছত্রাকজনিত বিরল রোগ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত এক নারীর খোঁজ মিলেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত হয়ে চারদিন ধরে চিকিৎসা নিচ্ছেন ওই নারী। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। আক্রান্ত এই নারীর স্বামী পাঁচদিন আগে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন।

জানা যায়, গত ২৫ জুন থেকে জ্বরে আক্রান্ত হন ওই নারী। গত ৩ জুলাই তিনি কোভিড টেস্টে পজেটিভ হন। গত ১৫ জুলাই কোভিড নেগেটিভ হন। কিন্তু শরীরে নানা সমস্যা দেখা দেয়। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ধারণা করেন। পরে চিকিৎসকরা এ রোগীকে এমপোটেরিসিন-বি ইনজেকশন প্রতিদিন ৫ ভায়াল করে মোট ১৪ দিন প্রয়োগের পরামর্শ দিয়েছেন। কিন্তু হন্য হয়ে খুঁজেও এ ইনজেকশন পাওয়া যাচ্ছে না।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, ৫০ বছর বেশি বয়সী এ রোগী চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরীক্ষা-নিরীক্ষা করার পর নিশ্চিত হই যে, তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। বর্তমানে চমেক হাসপাতালের চিকিৎসকদের অধীনে আছে। বৃহস্পতিবার পর্যবেক্ষণে রেখে সিদ্ধান্ত নেয়া হবে, রোগীকে ঢাকায় পাঠানো হবে কি না।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিরল এই রোগে আক্রান্তের সংখ্যা খুবই হাতেগোনা। তবে সরকারিভাবে আপাতত এ ইনজেকশন যোগান দেওয়া সম্ভব নয়। এই রোগে যে ইনজেকশন প্রয়োজন তা এখনও দেশে নেই।

চিকিৎসকরা বলছেন, এটা খুব দুর্লভ একটা রোগ এবং চিকিৎসাও ব্যয়বহুল। খুব কাছাকাছি দীর্ঘ সময় ধরে সংস্পর্শে না গেলে এই রোগ সংক্রমণের ঝুঁকি কম। মূলত, কোভিড আক্রান্তদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় এই রোগে আক্রান্ত হবার আশঙ্কা বেশি। তবে শুরু থেকেই এই রোগে চিকিৎসা করা জরুরি।

প্রসঙ্গত, এর আগে ঢাকার বারডেম হাসপাতালে চলতি বছরের গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেক জনের শরীরেও ছাত্রাকজনিত রোগটি শনাক্ত হয়। তারা দুজনেই করোনা আক্রান্ত ছিলেন। পরে তারা করোনা মুক্ত হন।

জানা যায়, রোগটি বিরল। বিরল রোগের সংক্রমণে মৃত্যু হার ৫০ শতাংশের মতো। বাঁচার জন্য অনেককে চোখও ফেলে দিতে হয়। কোভিড থেকে সুস্থ হয়ে ওঠার ১২-১৮ দিনের মাথায় এ রোগে আঘাত হানার লক্ষণ দেখা যাচ্ছে। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে মিউকরমাইকোসিসে ঝুঁকি তুলনামূলক বেশি বলেও মনে করা হচ্ছে। মূলত করোনা আক্রান্ত রোগীকে মাত্রা না বুঝে স্টেরয়েড দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। যার ফলে রোগীর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ