শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো / ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

চট্টগ্রামে এখন করোনার প্রকোপ অনেকটা কমে এসেছে। এখন শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু। প্রায় প্রতিদিনই সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছে এবং ঘটছে মৃত্যুর ঘটনাও। সর্বশেষ গত দুই দিনে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজন রোগীর মৃত্যু হয়। ফলে বাড়ছে শঙ্কা, আতঙ্ক।

জানা যায়, গত দুই দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন দুই জন রোগী মারা যান। এর মধ্যে বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুলের গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সাদ্দাম হোসেন আলকাদেরি (৩৪)। তাছাড়া গত মঙ্গলবার সকালে মৃত্যু হয় চট্টগ্রাম নগরের বাসিন্দা আইটি শিক্ষক মেহরাজুল হকের পাঁচ বছর বয়সী শিশু ইউসরা।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক বলেন, গত কিছু দিন ধরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে এর মধ্যে শিশু রোগীর সংখ্যাটা একটু বেশি। মঙ্গলবার ও বুধবার দুইজনের মৃত্যু হওয়া দুইজনই ডেঙ্গু পজেটিভ ছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ