শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন রোগী। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৮৭ জন।

সোমবার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হলো।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ওই দুইজনের একজন শিশু এবং অন্যজন নারী। তাদের মধ্যে একজন ১৫ বছর বয়সী। তার নাম মো. আলভী। তিনি নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা। গতকাল ১৬ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। গতকাল চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। অন্যজন ৩৮ বছর বয়সী শারমিন হেনা রিতা। তিনি গত ১৫ জুলাই পার্ক ভিউ হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হন। ১৭ জুলাই সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, নতুন আক্রান্তরা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৫০ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৭ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩০ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫ জন এবং বিআইটিআইডিতে ৫২ জন রোগী।

অন্যদিকে, জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৮৫৭ জন ও বেসরকারি হাসপাতালে ৬০৭ চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৮০ জন রোগী। একইসাথে এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৪ জন। ডেঙ্গুতে মৃত্যু হওয়া ১৮ জনের মধ্যে ৯ জন শিশু, ৬ জন পুরুষ ও ৩ জন নারী।


এই ক্যাটাগরির আরো সংবাদ