শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে টিকা পাচ্ছেন বাদ পড়া শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রতিবেদক / ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

চট্টগ্রামে নিয়মিত টিকাদানের সময় বিভিন্ন কারণে বাদ পড়ে যাওয়া শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধে টিকা দেওয়া হচ্ছে। ১২ বছর পূর্ণ হলেই দেওয়া হচ্ছে টিকা।

রবিবার সকাল থেকে নগরের চট্টেশ্বরী সড়কের সিজিএস কেন্দ্রে টিকাদান শুরু হয়। প্রথম দিন ১৫টি স্কুলের প্রায় ২ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়।

জানা যায়, ১২ থেকে ১৮ বছরের কোনও শিক্ষার্থী টিকা না পেয়ে থাকলে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিষয়টি জেলা শিক্ষা অফিসে অবহিত করলে শিক্ষার্থী কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। এছাড়া কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছর পূর্ণ হলে, তারাও তাদের স্কুলের সহায়তায় জেলা শিক্ষা অফিসের মাধ্যমে টিকা পাবেন। দ্বিতীয় ডোজের পাশাপাশি বাদ পড়া শিক্ষার্থীদের প্রথম ডোজও দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল আলম হোসাইনী বলেন, কোনো শিক্ষার্থীর বয়স ১২ বছর পূর্ণ হলে তারাও টিকা নিতে পারবে। সেক্ষেত্রে স্কুলের মাধ্যমে তাদের তথ্য আমাদের কাছে (জেলা শিক্ষা অফিসে) পৌঁছাতে হবে। এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা এক মাস, ২০ দিন বা ১৫ দিনের জন্য বয়স ১২ বছর পূর্ণ হয়নি। যার কারণে এতদিন তারা টিকা নিতে পারেনি। এখন এসে অনেকের বয়স ১২ বছর পূর্ণ হচ্ছে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে এখন থেকে ওই শিক্ষার্থীরাও টিকার আওতায় আসবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ