শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনা আক্রান্ত নিয়ে মাইলফলক অতিক্রম

চট্টগ্রাম ব্যুরো / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ হচ্ছে ঘোড়দৌঁড় গতিতে। গত শনিবার পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হল ৯০ হাজার ৫২১ জন। এরই মধ্যে চট্টগ্রামে আক্রান্ত হয়ে মারা গেলেন এক হাজার ৫৯ জন। আক্রান্তে প্রতিদিনই ভাঙছে রেকর্ড। ফলে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত নিয়ে মাইলফলক অতিক্রম করেছে।

জানা যায়, চট্টগ্রাম প্রথম করোনা ভাইরাস গত বছরের ৮ এপ্রিল। আক্রান্তের পরদিন থেকে গত ৭ আগস্ট পর্যন্ত ৪৯২ দিনে মোট সংক্রমণ হল ৯০ হাজার ৫২১ জন। নগরের পাশাপাশি উপজেলায়ও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি রোগীর শনাক্ত হয় রাঙ্গুনিয়ায়। সেখানে গত শনিবার একদিনেই করোনা শনাক্ত হয় ৮০ জন। এর আগে শীর্ষে ছিল হাটহাজারী, ৭১ জন। মহানগরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে হালিশহর ও কোতোয়ালি এলাকায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জুলাই মাস থেকে সংক্রমণ বৃদ্ধি শুরু হলেও এখনও তা অব্যাহত আছে। সংক্রমণ বৃদ্ধি কমছে না। প্রতিদিনই ৮০০ থেকে এক হাজার পর্যন্ত নতুন করে আক্রান্ত হচ্ছে। সঙ্গে মৃত্যুও আছে। প্রতিদিন ১০ থেকে ১৫ জন করে মারা যাচ্ছেন। তবে বর্তমানে করোনা রোগীর চিকিৎসায় পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনীয় শয্যাও রয়েছে। তবে আইসিইউ শয্যার সংকট থাকলেও তা পরবর্তীতে ব্যবস্থা করা হয়।

মেডিকেল চিকিৎসকদের সংগঠন ওয়াই স্যাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ডা. হামিদ হোছাইন আজাদ বলেন, চট্টগ্রামে বর্তমানে চলছে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপট। এই ভ্যারিয়েন্টের ধর্মই হল আক্রান্ত হওয়ার পরই তা দ্রুত ছড়িয়ে পড়া। আক্রান্ত হলেই শরীরের বিভিন্ন অঙ্গে সে দ্রুত প্রভাব ফেলে। এ ভ্যারিয়েন্টে সংক্রমণের হার এ পর্যন্ত পাওয়া সব ভ্যারিয়েন্টের চেয়ে কয়েকগুণ বেশি ও তীব্র। তাছাড়া অনেক সময় রোগীর শরীরে কোনো উপসর্গ ছাড়াই আক্রান্ত হচ্ছেন। তাই অবহেলা না করেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে গত শনিবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন এবং নতুন করে শনাক্ত হয় ৯৩৩ জন। গত শনিবার পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হন ৯০ হাজার ৫২১ জন। এর মধ্যে মহানগরে ৬৬ হাজার ৮৯৪ জন এবং উপজেলায় ২৩ হাজার ৬২৭ জন। ইতোমধ্যে মারা গেছেন এক হাজার ৫৯ জন। এর মধ্যে মহানগরে ৬২১ জন ও উপজেলায় ৪৩৮ জন। চট্টগ্রামে সরকারি-বেসরকারি ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ