শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনায় ৮ জন আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

করোনায় মৃত্যুশূন্য দিনে চট্টগ্রামের ১৫ উপজেলায় নতুন কোনো রোগি শনাক্ত হয়নি। তবে নগরীতে ৮ জনের নমুনায় ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। সংক্রমণ হার ০ দশমিক ৬৯ শতাংশ।

করোনা সংক্রান্ত চট্টগ্রামের হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

প্রতিবেদনে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর ছয় ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ৮ জন পজিটিভ পাওয়া যায়। এরা সকলেই শহরের । জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২ হাজার ৫৬৩ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৭৪ হাজার ২১৫ জন ও গ্রামের ২৮ হাজার ৩৪৮ জন। গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৩২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭২৩ জন ও গ্রামের ৬০৯ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ২৩৩ জনের নমুনা পরীক্ষায় ২ জন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনায় ২টি আক্রান্ত শনাক্ত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭ জনের নমুনার মধ্যে ২ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। ইম্পেরিয়াল হাসপাতালে ৩২২ নমুনার মধ্যে ২ টিতে জীবাণুর অস্তিত্ব চিহ্নিত হয়।

এদিকে, গতকাল সবচেয়ে বেশি ৪৭৭ টি নমুনা পরীক্ষা হয় বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে। এ ছাড়া, মেডিকেল সেন্টার হাসপাতালে ৮২ ও এপিক হেলথ কেয়ারে ১৪টি নমুনা পরীক্ষা করা হয়। তিন ল্যাবে ৫৭৩ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।

এছাড়া, চট্টগ্রাম ভেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ^বিদ্যালয়, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, বিশেষায়িত কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, বেসরকারি ক্লিনিক ল্যাব এইড ও মেট্রোপলিটন হাসপাতালে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের একটি কেন্দ্রেও কারো এন্টিজেন টেস্ট করা হয়নি। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবেও চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো হয়নি
ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডি’তে ০ দশমিক ৮৬, চমেকহা’য় ৮, চবিতে ২৮ দশমিক ৫৭ ও ইম্পেরিয়াল হাসপাতালে ০ দশমিক ৬২ শতাংশ এবং শেভরন, মেডিকেল সেন্টার হাসপাতাল ও এপিক হেলথ কেয়ারে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ