শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

চট্টগ্রামে করোনায় আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬

চট্টগ্রাম ব্যুরো / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় করোনা টেস্ট হচ্ছে প্রতিদিনই। ধীরে ধীরে কমছে করোনায় মৃত্যু ও আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় জেলার ৭ উপজেলায় কেউ করোনা শনাক্ত হয়নি বা আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

তবে নতুন করে ৭৬ জন শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরীতে ৫০ জন এবং চট্টগ্রাম জেলার উপজেলা পর্যায়ে ২৬ জন রয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। উপজেলা পর্যায়ে ২৬ জনের মধ্যে সবচেয়ে বেশি রাউজানে শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম সিভিল সার্জন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
সিভিল সার্জন সূত্রে আরো জানা গেছে, চট্টগ্রাম নগরীর ৫০ জন ছাড়াও উপজেলা পর্যায়ে শনাক্ত ২৬ জনের মধ্যে সবচেয়ে বেশি করোনার রোগী পাওয়া যায় রাউজানে। সেখানে ১৫ জনের শরীরে মিলে করোনার জীবাণু। এছাড়া বোয়ালখালীতে ৩ জন, আনোয়ারা, ফটিকছড়ি ও সীতাকুন্ডে ২ জন করে এবং পটিয়া ও হাটহাজারীতে ১ জন করে করোনা শনাক্ত হয়। এদিন, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, মিরসরাই ও সন্দ্বীপে কোনো করোনা পজিটিভ পাওয়া যায়নি।

অন্যদিকে, চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ১২১ জন। এর মধ্যে নগরীতে ৭২ হাজার ৭০২ জন এবং উপজেলা পর্যায়ে ২৭ হাজার ৪১৯ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনসহ ১ হাজার ২৫১ জন মারা গেছেন। এর মধ্যে নগরীতে ৬৯৬ জন এবং উপজেলায় ৫৫৫ জন রয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাব এবং কক্সবাজারের একটি ল্যাব মিলে ১ হাজার ২৫২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। কমেছে আক্রান্ত। তবে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা কঠোরভাবে কাজ করছেন করোনা নিয়ে। সরকারও আন্তরিক। ফলে ধীরে ধীরে করোনা রোগী কমছে বলে জানান তিনি।

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এক্সিকিউটিভ কমিটির (ইসি) সেক্রেটারি অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সারাদেশের মতো চট্টগ্রামের বিভিন্ন স্থানে করোনা টিকা দেয়া শুরু হয়েছে আগে থেকেই। ফলে প্রতিটি এলাকায় এখন করোনার সর্তকতায় আছেন সকলেই। সরকারের দেয়া নির্দেশনায় সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলাসহ বিভিন্ন তৎপরতায় কাজ চলছে। প্রতিটি হাসপাতালও চিকিৎসাসেবায় কোন ধরনের কমতি দেখাচ্ছে না। করোনা শনাক্তদের আরো বেশী করে নজরদারি করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। তবে চেষ্টা চলছে করোনা রোগীদের দ্রুত চিকিৎসা সেবা দেয়ার জন্যও।


এই ক্যাটাগরির আরো সংবাদ