শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

চট্টগ্রামে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা

চট্টগ্রাম ব্যুরো / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী কমছে ধীরে ধীরে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলার ১৪ উপজেলার মধ্যে রাউজানে একজন ছাড়া ১৩টিতেই করোনায় কোন আক্রান্ত নেই। তবে চট্টগ্রামে করোনায় মারা যাওয়ার ঘটনাও নেই বলে সোমবার চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে নিশ্চিত করেছেন।

এতে আক্রান্তদের মধ্যে নগরীতে ৩ জন ও উপজেলায় ১ জনসহ নতুন করে মোট ৪ জন শনাক্ত হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে মোট দুই হাজার ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। আগের দিন এ সংখ্যা ছিল ৯৯১। তিনি বলেন, ল্যাবগুলোর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাব, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাব, ইম্পেরিয়ার হাসপাতাল ল্যাব ও ইপিক হেলথ কেয়ারে ১ জন করে রোগীর সন্ধান পাওয়া যায়। এদিন চট্টগ্রামের অন্য কোন ল্যাবে করোনার রোগী পাওয়া যায়নি।
আরো জানা গেছে, চট্টগ্রামে নতুন ৪ জনসহ এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লক্ষ দুই হাজার ১৬৩ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৭৩ হাজার ৯৩২ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ২৮ হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় উপজেলা পর্যায়ে নতুন করে একজনের মৃত্যুতে চট্টগ্রামে করোনায় মোট মৃতুর সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৩২০ জনে। এর মধ্যে ৭২১ জন চট্টগ্রাম নগরীর। তাছাড়া বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৯৯ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ