শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

চট্টগ্রামে এক বছরে এইডস শনাক্ত ৫০, মৃত্যু ৫

চট্টগ্রাম ব্যুরো / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গত এক বছরে (২০২১ সালে) নতুন করে ৫০ জন এইচআইভি-এইডস শনাক্ত হয়। এর মধ্যে পুরুষ ৩৭ জন, মহিলা ১১ জন এবং শিশু ২ জন। গত এক বছরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পাঁচজন। এর মধ্যে পুরুষ ৩ জন, মহিলা ১ জন এবং শিশু ১ জন।

বুধবার বিশ্ব এইডস দিবস-২০২১ উপলক্ষ্যে চমেক হাসপাতাল এ তথ্য প্রকাশ করে।  অন্যদিকে, চমেক হাসপাতালে প্রিভেনশন অব মাদার টু চাইল্ড ট্রান্সমিশন (পিএমটিসিটি) কার্যক্রমের আওতায় ইতোমধ্যে ২১ জন এইচআইভি আক্রান্ত মায়ের সফল ডেলিভারি সম্পন্ন করা হয়। পিএমটিসিটি ইন্টারভেনশনের ফলে ২১টি ডেলিভারির মধ্যে ২১টি বাচ্চাই এইচআইভি মুক্ত।

বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের যৌথ উদ্যোগে হাসপাতালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ করে। ‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পিএমটিসিটি সেবা জোরদারকরণ প্রকল্প-চমেকহার সহযোগিতায় বিশ্ব এইডস দিবস পালিত হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি ২০১৯ ইং সাল থেকে ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালে পিএমটিসিটি সেবা কার্যক্রম চালু করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ