শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

চট্টগ্রামে আজও ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

চট্টগ্রামে আজও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকাল ৩টা ৪৭ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ৪.২ মাত্রার মৃদু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার। এতে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রামে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়। এতে চকবাজারের কাপাসগোলা সড়কের রহমান ভিলা হেলে পড়ে। ওই ভবনের দ্বিতীয় তলা থেকে নিচতলা পর্যন্ত দুই ফুটের মতো ফাঁক রয়েছে। কিন্তু ওপরের তিনতলা থেকে ছাদ পর্যন্ত অংশটি পাশের ভবনে লেগে যায়।

একইভাবে চান্দগাঁও থানাধীন খাজা রোড এলাকায় হেলে পড়ে আরেকটি বহুতল ভবন। ওই ভবনটির ওপরের অংশটি ভূমিকম্পের পর পাশের ভবনে গিয়ে পড়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ