হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কার সমর্থনে ১নং ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪ টায় বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয় মাঠে ঘোড়া মার্কার সমর্থনে কর্মীসভায় মোঃ হাবিবুর রহমান মিজির সভাপতিত্বে ও মহিউদ্দিন গাজীর পরিচালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন, আলগী উত্তর ইউনিয়নের ঘোড়া মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাকসুদ আলম খান।
এসময় তিনি ঘোড়া মার্কার ভোট চেয়ে বলেন, আলগী উত্তর ইউনিয়নের জনগন আমাকে ভালোবাসেন আগামী ৫ জানুয়ারী ঘোড়া প্রতিকে ভোট দিয়ে বিজয় করে আবারো ভালোবাসার প্রমাণ করে দিবেন । আমি নির্বাচিত হলে অত্র ইউনিয়নের সাধারণ মানুষের হক সরকারের সকল দান অনুদান যেমন, ভিজিডি কার্ড,বয়স্ক ভাতা,বিধবা ভাতা,জেলে কার্ড সহ সকল সুবিধা আপনাদের খুঁজে খুঁজে আপনাদের হক আপনাদের নিকট পৌঁছে দিবো ইনশাআল্লাহ।

কর্মীসভায় বক্তব্য রাখেন, স্থানীয় এলাকার বাসিন্দা রহমান পাটওয়ারী,মামুন গাজী,আককাস মাল,মহসিন,শামসুল হক রাড়ি,রফিকুল ইসলাম,মনু মিয়া রাড়ি,মোক্তার পাটওয়ারী,মাওলানা মোঃ জাকির হোসেন খান,হাজী মোঃ বাদশা গাজী,আঃ ছাক্তার গাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘোড়া মার্কার সমর্থনে ১, ৮, ও ৯ নং ওয়ার্ড থেকে শতশত ভোটারা স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক মাকসুদ আলম খানের কর্মীসভায় যোগ নেন এসময় উপস্থিত স্থানীয় ভোটারা আগামী ৫ জানুয়ারি ঘোড়া মার্কায় ভোট দিয়ে মাকসুদ আলম খানকে বিজয় সুনিশ্চিত করবে।