শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় প্রভাবে মতলব উত্তরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত, বাড়বে শীত

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে শনিবার সকাল থেকেই সারা দেশের ন্যায় মতলব উত্তরে ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমছে। ফলে অনেকটাই শীতের আমেজ চলে এসেছে।


এদিকে সকাল থেকে বৃষ্টির কারণে মতলব উত্তরে অফিসগামী থেকে শুরু করে সাধারণ লোকজন যাতায়াতে ভোগান্তির স্বীকার হয়েছেন।। এছাড়া ঘূর্ণিঝড় প্রভাবে খেটে খাওয়া সাধারণ মানুষ ও শ্রমজিবী লোকজনদের সবচেয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে। অন্য দিনের চেয়ে এ দিন তাদের আয়-রোজগার কম হয়েছে। তীব্র শৈত্যপ্রবাহের মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও তা ছিলো ক্ষনস্থায়ী।


ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে ঠান্ডা বাতাশে শীতের দাপটে শ্রমজীবী জবুথুব হয়ে পড়েছে। বেশি প্রয়োজন ছাড়া সাধারণ কেউ ঘর থেকে বের হয়নি । দুর্ভোগ দুর্দশা বেড়েছে নিম্ন আয়ের মানুষের। অনেকে আগুনের কুন্ডুলী জালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। কষ্টে পড়েছে বৃদ্ধ ও শিশু। সর্দি কাশি শ্বাসকষ্টসহ ঠান্ডা জনিত রোগের প্রকপ দেখা দিয়েছে। শীতের তীব্রতা যত বাড়ছে উপজেলার চরাঞ্চলের দুস্থ মানুষের দুর্ভোগ ততই বাড়ছে। শীতের তীব্রতা বাড়লেও ছিন্নমূল, নিম্ন আয়ের ও দুস্থ অসহায়দের পাশে শীত বস্ত্র নিয়ে কেউ এগিয়ে আসেনি। আসেনি এই উপজেলায় সরকারিভাবে কোন শীত বস্ত্র।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাব থাকবে আগামী ৭ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। আরো এক দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাবে সকাল থেকেই মতলব উত্তরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার ফলে শীত যেন বেকে বসেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ