শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বরিশাল ব্যুরো / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বরিশালসহ দক্ষিনাঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দক্ষিন-পশ্চিমাঞ্চলে আরও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিসহ ভারি বিষ্টি, দমকা ও ঝড়ো হাওয়া এবং বজ্র বৃষ্টির আশঙ্কা করেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। নদী বন্দরে ২ নম্বর এবং সমুদ্র বন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর সংকেত।

মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার পাশাপাশি গভীর সমূদ্রে নৌযানের বিচরণ করতে নিষেধ করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে বরিশাল সহ দক্ষিনাঞ্চলে টানা দ্বিতীয় দিনের মতো সূর্যের দেখা মেলেনি।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা জানান, ঘূর্নিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বরিশালে ৪.৫ মিলিমিটার বৃস্টি হয়েছে। থেমে থেমে বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃস্টি হচ্ছে। দক্ষিন-পশ্চিমাঞ্চলে আরও বৃস্টির সম্ভাবনা রয়েছে। সুন্দরবন-যশোর-সাতক্ষীরাসহ বরিশালের কিছু জায়গায় ভারী বৃস্টি, দমকা ও ঝড়ো হওয়া এবং বৃস্টিসহ বজ্র বৃস্টি হতে পারে। বিকেলে বরিশালে বাতাসের আদ্রতা ছিলো ৮৭ ভাগ। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২০.৫ ডিগ্রি সেলিসিয়াস। দিনভর মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারনে দুই দিন ধরে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, দুর্যোগপূর্ন আবহাওয়ার কারনে মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি অবস্থানের পাশাপাশি গভীর সমূদ্রে বিচরন করতে নিষেধ করা হয়েছে আবহাওয়া বিভাগের সব শেষ ফোরকাস্টে। এ কারনে সমূদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় এবং নদী বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এদিকে মেঘাচ্ছন্ন ২টি দিন গুমোট পরিস্থিতিতে কেটেছে বরিশালবাসীর। ঝড় আঘাত হানতে পারে আশংকায় রয়েছেন তারা। জাওয়াদের প্রভাবে শীতের প্রকোপ কিছুটা বেড়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ