শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শাহরাস্তিতে শোক সভা ও মিলাদ

রিপন হোসেন, শাহরাস্তি (চাঁদপুর) / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

চাঁদপুরের শাহরাস্তিতে একুশ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শোকসভা ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শোকসভা ও মিলাদ অনুষ্ঠিত হয়। শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান ব্যাপারীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, প্রচার সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ও টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি রেদোয়ান হোসেন সেন্টু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কামাল হোসেন, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক কাউন্সিলর তুশার চৌধুরি রাসেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  শোকসভায় শহীদদের স্মরণে স্মৃতিচারণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি সলিমুল্লাহ।


এই ক্যাটাগরির আরো সংবাদ