শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব: অঞ্জনা খান মজলিশ

আরিফ খান, চাঁদপুর / ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব। গ্রাম আদালত পরিচালনার মাধ্যমে স্থানীয় পর্যায়ের যে কোন মামলা নিরসন করা সম্ভব। স্বচ্ছতার সাথে গ্রাম আদালত কার্যকর  সঠিক বিচার শতভাগ নিশ্চিত করতে পারে।

বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল থেকে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, একজন মানুুষ যে কোন মামলার ঝামেলার কারনে নিঃস্ব হয়ে যায়।আমরা আশা করি প্রান্তিক পর্যায়ে মানুষের বিচার প্রাপ্তির একটা নির্ভরযোগ্য মাধ্যম হোক গ্রাম আদালত। এই বিচার কার্য করার ক্ষমতা সরকার আপনাদের কে দিয়েছে, যা অন্য কোন সেক্টরকে প্রদান করেনি। গ্রাম আদালত পরিচালনা করার ক্ষেত্রে আপনারা শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন। কারন আপনাদেরকে মনে রাখতে হবে প্রতিটি বিচার কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান সভাপতিত্ব করেন।

ডিএফ (এভিসিবি ২য় পর্যায় প্রকল্প) চাঁদপুর জেলার কর্মকর্তা এইচ এম আকরাম হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, মঞ্জুরুল মোর্শেদ, জেলা সমাজ সেবা কর্মকর্তা রজত শুভ সরকার, জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, খাদের গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন প্রমূখ।

সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে আগতদের মধ্যে বক্তব্য রাখেন, ছগির আহমেদ সরকার, রেজাউল হক, নুর মোহাম্মদ, ইসমাইল হোসেন, শীতল কুমার সাহা, আবদুস সালাম, জিয়াউর রহমান, শাহাদাত হোসেন, নুরুল আমিন, বেবি সাহা, কবিতা ইসলাম, জাহিদ হাসান, মনিরুল ইসলাম, মাহমুদুল হাসান, জহিরুল হক, আমিনুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমূখ।

উল্লেখ্য, জুলাই ২০১৭ থেকে জানুয়ারি ২০২১ পর্যন্ত চাঁদপুর জেলার গ্রাম আদালতে সর্বমোট মামলার সংখ্যা ৯৫৬৮ টি। এর মধ্যে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৯৪৫৫, সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়া মামলার সংখ্যা ৬৭৫৯, চলমান মামলার সংখ্যা ১১৩টি। ক্ষতিপূরণ আদায় করা হয়েছে ৫ কোটি ২১ লাখ ৫১ হাজার ৭৬৬ টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ