শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

গোলমরিচের ৪ স্বাস্থ্য গুণ

হেলথ ডেস্ক / ৩৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

মসলা হিসেবে গোলমরিচের জুড়ি নেই। খাবার সুস্বাদু ও মজাদার করতে এই উপাদানের বিকল্প নেই।  কাচ্চি, তেহারি, স্যুপসহ মুখরোচক খাবারে গোলমরিচ ব্যবহার করা হয়।  এই মরিচ স্বাদে ও গন্ধে যেমন অতুলনীয়, তেমনই এটি আমাদের স্বাস্থ্যের  জন্যও উপকারী।

ভিটামিনের বড় একটি উৎস গোলমরিচ। এটি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ফসফরাস, ক্যালসিয়ামসমৃদ্ধ।  শরীরের অতিরিক্ত মেদ ঝেড়ে ফেলাসহ নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে গোলমরিচের। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনের আলোকে গোলমরিচের স্বাস্থ্যগুণ সম্পর্কে দেওয়া হলো-

  • ওজন হ্রাস 

খাদ্য হজমে ভূমিকা রাখে গোলমরিচ। এটি চর্বি কমাতেও সহায়তা করে। ফলে ওজন কমে দ্রুত। এই মসলা ফাইটোনিউট্রিয়েন্টস ফ্যাট কোষগুলো ভেঙে দিতে সহায়তা করে ফলে দেহে উপস্থিত অতিরিক্ত ফ্যাট ও টক্সিন থেকে মুক্তি পাওয়া যায়।

  • কাশি-সর্দি দূর করে 

আধা চামচ মধু ও এক চিমটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খান। এটি ফ্লু, গলা ব্যথায় কাজ করবে। এ ছাড়া আদা, দারুচিনি ও এলাচ দিয়ে চায়ের সঙ্গে অল্প গোলমরিচ যোগ করে আপনি পান করতে পারেন। করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি বেশ উপকার বয়ে আনে।

  • পেটের অসুখ দূর করে

গোলমরিচে অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এর মধ্যে রয়েছে পাইপারিন, যা পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ উদ্দীপিত করে, যা খাবারের সঠিক হজমের জন্য প্রয়োজনীয়। এটি পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া প্রতিরোধ করে।

  • ইনফেকশন

গোলমরিচের আর একটি উপকারিতা হলো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা। এই মসলার অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি এবং সংক্রমণ নিরাময়ে অত্যন্ত উপকারী।


এই ক্যাটাগরির আরো সংবাদ