শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

গাজীপুর সিটি মেয়র জায়েদা খাতুনের দায়িত্ব গ্রহণ

গাজীপুর প্রতিনিধি / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত প্রথম নারী মেয়র হিসেবে জায়েদা খাতুন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

সোমবার দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম।

মেয়র হিসেবে সবার সহযোগিতা কামনা করে জায়েদা খাতুন বলেন, আপনারা আমাকে লাখ লাখ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন। এজন্য আমি ও আমার পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ।

এর আগে প্রথম নারী মেয়র হিসেবে দুপুরে ছেলে জাহাঙ্গীর আলম ও নেতাকর্মীদের সঙ্গে শহরের বঙ্গতাজ মিলনায়তনে আসেন জায়েদা খাতুন।

অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। পরে নগর ভবনে মেয়র জায়েদা খাতুনকে ফুল দিয়ে বরণ করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে নগর ভবনে নবনির্বাচিত কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন মেয়র।


এই ক্যাটাগরির আরো সংবাদ