শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

গাজীপুর ইউনিয়ন কে মডেল ইউনিয়ন রূপান্তর করা হবে: শাহাদাত হোসেন

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

চাঁদপুরের হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও  এলাকার জনপ্রিয় ব্যাক্তিত্ব এবং তরুণ  সমাজ সেবায় আত্মনিবেদিত শাহাদাত হোসেন সবুজ এর পক্ষ থেকে ১ নং গাজীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও পথ সভা করেন। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯ থেকে  সন্ধা পর্যন্ত স্হানীয় এলাকাবাসীদেরকে নিয়ে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির বাবুল পেদা,আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জলিল খান,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার দেওয়ান, শফিক পেদা,মিজান জমদার, নুরুল ইসলাম কবিরাজ, শদু উল্লাহ

হাইমচর উপজেলার ১ নং গাজীপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহাদাত হোসেন সবুজ তার বক্তব্যে বলেন, আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করে নির্বাচনে অংশ নিয়েছি। আমার পরিবারের রাজনৈতিক কার্যক্রম অতিতে ও বর্তমানে আপনাদের সাথে নিয়ে দলীয় কাজ যথাযত ভাবে পালন করে আসছে । আমার পরিবারের রাজনৈতিক কর্ম দক্ষতায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে ও ডা. দীপু মনি এমপি’র হাতকে শক্তিশালী করতে ও দেশের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে , যদি আমাকে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ইউপি নির্বাচনে নৌকা প্রতিকে মনোনীত করে, তাহলে আমি একজন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে, আগামী ইউপি নির্বাচনে ১ নং গাজীপুর ইউনিয়ন বাসীর সকলের সহযোগিতা নিয়ে ও আপনাদের আন্তরিক প্রচেষ্টায় আমার রাজনৈতিক পরিবারের সম্মতি নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করে ঘরে পীরবো ইনশাআল্লাহ।


তিনি বলেন ১ নং গাজীপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তর  করবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে আমাদের এমপি, শিক্ষামন্ত্রী- আলহাজ্ব ডাঃ দীপু মনির উদোগ্যে, চাঁদপুর সদর ও হাইমচর নির্বাচনী এলাকার নদী ভাঙ্গন রোধে স্হায়ী বাধ নির্মাণ হয়েছে এবং এখনও অসম্পূর্ণ কাজ গুলো এগিয়ে চলছে।


তিনি বলেন, আমি আমার ১ নং গাজীপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচিত হলে, জনগণের  কল্যানে নিজেকে নিয়োজিত রেখে আমি আমার সাধ্যমত কাজ করে যাবো। তাই আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।

১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন (সবুজ) পেদা।


এই ক্যাটাগরির আরো সংবাদ