শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

গাজীপুরে সিরামিকস কারখানায় আগুনে ৬ জন দগ্ধ

গাজীপুর প্রতিনিধি / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

গাজীপুরের কাশেমপুরে সাইনপুকুর সিরামিকস ফ্যাক্টরিতে শর্ট-সার্কিট থেকে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় এনে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— মো. মোহাম্মদ রাহাত (৩২), আবু রায়হান (৩২), রেজাউল (৫৫), রুপম (২৫), তানভীর (৩৭) ও মো. ফারুক (৫৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানিয়েছেন, গতরাতে গাজীপুর থেকে ৬ জনকে দগ্ধ অবস্থায় জরুরি বিভাগে আনা হয়।

এদের মধ্যে রুপমের ৬ শতাংশ, রেজাউল ২ শতাংশ, তানভীর ১৬ শতাংশ, ফারুক ২১ শতাংশ, আবু রায়হান ৪৪ শতাংশ ও রাহাত ১৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সকলেরই ফ্লেম বার্ন ইনজুরি রয়েছে। তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সাইনপুকুর পুকুর সিরামিক কোম্পানির প্রতিনিধি আল মামুন জানান, আহতরা সবাই গ্যাস সিলিন্ডার রিপেয়ারিং কর্মচারী। তারা কেউ আমাদের কোম্পানির কর্মচারী নন। তারা মজুরিতে গ্যাস সিলিন্ডার রিপেয়ারিং-এর কাজ করে।গতরাত ৯টার দিকে আমাদের কোম্পানির ভিতর গ্যাস সিলিন্ডার রিপেয়ারিংয়ের কাজ করার সময় বৈদ্যুতিক লাইন দিতে গেলে তা থেকে শর্ট সার্কিট হয়ে দগ্ধ হন তারা। পরে আমরা দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসি। বর্তমানে ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ