শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ-ভাঙচুর

খাদিজা আক্তার, গাজীপুর / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও ভাঙচুর করেন।

আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মাটিকাটা এলাকার ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানা আছে। বিভিন্ন দাবিতে ওই কারখানার তৃতীয় ও চতুর্থ তলার সুইং সেকশনের শ্রমিকেরা কর্মবিরতি পালন করে আসছিলেন।

শ্রমিকদের কর্মবিরতির কারণে ওই কারখানার ৮৫ শ্রমিককে ছাঁটাই করা হয়। আজ সকালে তাঁরা কাজে যোগদান করতে গিয়ে কারখানার মূল ফটকে শ্রমিক ছাঁটাইয়ের একটি নোটিশ দেখতে পান। সেখানে ৮৫ জনের নাম ও ছবি সাঁটিয়ে দেওয়া হয়। ওই নোটিশে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া শ্রমিকদের আন্দোলেনর ফলে কারখানার তৃতীয় ও চতুর্থ তলার সুইং সেকশনের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এ কারণে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো। কারখানা খোলার অনুকূল পরিবেশ হলে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আজ সকালে কারখানার সামনে এই নোটিশ দেখতে পেয়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়েন। তাঁরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার সামনে ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার কয়েক শ্রমিক বলেন, কয়েক দিন আগে কোনো কারণ ছাড়াই কারখানার একজন ইনচার্জকে কর্তৃপক্ষ চাকরিচ্যুত করে। কেন তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে, বিষয়টি জানতে শ্রমিকেরা আন্দোলন করেন। এর জেরে ৮৫ শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাই করা শ্রমিকদের ফিরিয়ে নেওয়া না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. বদরুজ্জামান বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে।

শিল্প পুলিশের পরিদর্শক ফরহাদ আব্বাস বলেন, ওই প্রতিষ্ঠানের দুটি সেকশন বন্ধ করে দেওয়ায় শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেন। এ সময় শ্রমিকেরা ইটপাটকেল ছুড়লে কয়েক পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৯টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ