শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

গাজীপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িতদের মধ্যে গ্রেফতার ২

খাদিজা আক্তার, গাজীপুর / ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

গাজীপুর সদর থানাধীন দেশীপাড়া বিমান বাহিনীর টেক এলাকায় গত ২৪ নভেম্বর সন্ধ্যায় দুটো অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। পরে স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে তথ্য প্রযুক্তির সহায়তায়  অজ্ঞাতনামা ভিকটিমের পরিচয় সনাক্ত করে।


প্রাথমিকভাবে জানা যায় যে, ভিকটিম এর নাম ফেরদৌসী (৩০),পিতা:বাছির উদ্দিন ব্যাপারী,নরুন বাজার,কালীগঞ্জ, গাজীপুর ও তার মেয়ে তাসমীয়া(৫)। পরিচয় সনাক্ত হওয়ার পর থেকেই সদর থানা পুলিশ হত্যা রহস্য উন্মোচন করার নিমিত্তে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে আসামী গ্রেফতার করার জন্য ঢাকা ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানের ফলশ্রুতিতে আসামী ১)জাহিদুল ইসলাম খান(২১), পিতা  সাত্তার খান সাং সালদিয়া, থানাঃকালীগঞ্জ জেলাঃগাজীপুর, সালদিয়া থেকে গ্রেফতার করা হয়। এবং জাহিদুল ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা পুলিশের কাছে স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২)মো: মহিউদ্দীন ওরফে বাবু(৩৫),পিতা মনির হোসেন,সাং সালদিয়া, কালিগঞ্জ , গাজীপুর  তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

আসামিদের দেখানো মতে ভিকটিমের ব্যবহৃত ব্যাগ এবং হত্যায় ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ