শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

গাজীপুরে পুলিশ কন্সটেবল পদে নিয়োগ পেলেন ৭১ জন

গাজীপুর প্রতিনিধি / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

‘চাকরি নয় সেবা’ এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরে কোনো প্রকার তদবির ছাড়াই ৭১ জন পুলিশ কন্সটেবল নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য চারজন নারী। সোমবার রাত ১১টার দিকে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে নিয়োগ পাওয়াদের নাম ঘোষণা করা হয়।

গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, গাজীপুর জেলার পাঁচ উপজেলাসহ গাজীপুর মহানগর এলাকা থেকে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনসহ সরকারি কোষাগারে ১০০ টাকা ব্যাংক চালান জমা প্রদান করে অংশগ্রহণ করে। প্রার্থীদের আবেদন শেষে পুলিশ হেডকোয়ার্টার্স প্রিলিমিনারি স্কিনিং করে ২৮৪০ জন নারী ও পুরুষ প্রার্থীকে গাজীপুর জেলার জন্য নির্বাচিত করে। গত ২৯ অক্টোবর গাজীপুর পুলিশ লাইন্স মাঠে শুরু হয় টিআরসি নিয়োগ পরীক্ষা।

টানা তিনদিনের শারীরিক সক্ষমতা ও মাঠ পরীক্ষা শেষে ৫৮৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। তাদের মধ্য থেকে ১৯৮ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তাদের গাজীপুর জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে মেধাক্রম অনুযায়ী মোট ৭১ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে নিয়োগ বোর্ড। রাতে গাজীপুর টিআরসি নিয়োগ বোর্ড কমিটি নির্বাচিতদের ফলাফল ঘোষণা করে বলেও জানান তিনি।

টিআরসি নিয়োগ কমিটির সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ। নিয়োগ প্রাপ্তদের নাম ঘোষণাকালে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রান তালুকদার উপস্থিত ছিলেন। টিআরসি নিয়োগ কমিটিতে পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌসী রহমান পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ