শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

গাজীপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গাজীপুর প্রতিনিধি / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

গাজীপুর সদর উপজেলার বাঘলবাড়ি এলাকায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোকতার হোসেন (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার বিকেলে গাজীপুরের দেশীপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোকতার হোসেন নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সুসং দুর্গাপুর এলাকার মৃত মিঞা বকস ভুইয়ার ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব-১ গাজীপুরের পোড়াপাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গত ১৯ জানুয়ারি সকাল এগারটার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘলবাড়ি এলাকায় স্থানীয় খেলার মাঠে সার্থীদের নিয়ে ক্রিকেট খেলছিল ১৫ বছর বয়সী ওই কিশোরী। অভিযুক্ত মোকতার হোসেন তাকে ফুসলিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

বিষয়টি তার পরিবারের কাছে জানালে কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের দেশীপাড়া এলাকা থেকে মোকতার হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করে। পরে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ