শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

গাজীপুর প্রতিনিধি / ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

গাজীপুরে দুর্ধর্ষ ৬ ডাকাতকে ডাকাতির প্রস্তুতিকালে আটক করেছে জিএমপির বাসন থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার ও চাপাতিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার জাকির হাসান এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলো জামালপুর সদর থানার গোদা শিমলা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আরিফুল ইসলাম (২৮), রংপুর পীরগঞ্জ থানার কামার সাদুল্লাহপুর এলাকার সিরাজ মিয়ার ছেলে কাঞ্চন মিয়া (২৬), শেরপুরের নালিতাবাড়ি থানার সূর্যনগর এলাকার আনছার আলীর ছেলে রাজিব (২২), দিনাজপুরের পার্বতীপুর থানার মোল্লাপাড়া এলাকার আ. জলিলের ছেলে ইমরান (২০), ময়মনসিংহ সদর থানার বয়রা এলাকার সেলিমের ছেলে রাজু (২০) ও শেরপুর সদর থানার ডুবারচর এলাকার মৃত মিরাজুল হোসেনের ছেলে মিনারুল হোসেন ওরফে বাবু (২২)। তারা সবাই গাজীপুরের বাসন থানা এলাকায় বসবাস করতো।

পুলিশের কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকার এলজিইডি অফিসের সামনে জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা সড়কে পাশে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ গোপন সংবাদ পেয়ে বাসন থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে। এসময় আটকৃতদের দেহ তল্লাশি করে ২টি চাপাতি, ২টি সুইচ গিয়ার ও ২টি চাকু জব্দ করা হয়। ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন পালিয়ে যায়। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ