শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

গাজীপুরে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত মোস্তফা মিয়া (৪৫) নরসিংদীর রায়পুরা থানার আদিয়াবাদ এলাকার সাদেক আলীর ছেলে। তিনি গাজীপুরের একটি কারখানায় চাকরি করতেন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কড্ডা ব্রিজের উপর এ দুর্ঘটনাটি ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার এসআই সুকান্ত কুমার জানান, বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে মোস্তফা মিয়া গাজীপুর শহরের দিকে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে তিনি কড্ডার ব্রিজে পৌঁছান। একপর্যায়ে ব্রিজের পাশে জমে থাকা বালিতে স্লিপ করে তিনি মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে যান।
এসময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।o


এই ক্যাটাগরির আরো সংবাদ