শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

গাজীপুরে চেকপোস্ট বসিয়ে র‌্যাবের নিরাপত্তা জোরদার

গাজীপুর প্রতিনিধি / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

গাজীপুরে মাদক চোরাচালান রোধ, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্ন ও আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট মোতায়েন করেছে র‌্যাব।  

রোববার সকালে শহরের শিববাড়ি এলাকায় এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করেন র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।

তিনি জানান, সামনে জাতীয় পর্যায়ে বেশ কিছু ইভেন্ট ও দুর্গোৎসবকে সামনে রেখে গাজীপুরবাসির জানমালের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ রোবাস্ট প্যাট্রল ও চেকপোস্ট মোতায়েন করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে গাজীপুরের হাইওয়ে দিয়ে যেন কোন ধরনের মাদক প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

প্রাথমিকভাবে মাওনা চৌরাস্তা ও শিববাড়ি এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে। এতে তল্লাশি ছাড়াও গোয়েন্দা নজরদারি থাকবে। ব্রিফিংয়ে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ