শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

গাজীপুরে চাপাতির আঘাতে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২

গাজীপুরে প্রতিপক্ষের চাপাতির আঘাতে দুই যুবক আহত হয়েছেন। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত এক যুবক মারা গেছেন। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছেন। নিহত ওই যুবকের নাম-ফজলুল হক (৩০), সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন পূর্ব চান্দনা এলাকার আব্দুল আজিজের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি রফিকুল ইসলাম ও এলাকাবাসি জানান, গত বৃহষ্পতিবার রাতে মহানগরীর ভোড়া মধ্যপাড়া এলাকার একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে যায় রিপন লস্করসহ ক’যুবক। ওই অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবকদের দু’পক্ষের মাঝে ঝগড়া বিবাদ শুরু হয়। এসময় ফজলুল হক (৩০) ও তার বন্ধু নাঈমের (২৮) উপর হামলা চালিয়ে মারধর করে এবং চাপাতি ও দা’ দিয়ে এলোপাতাড়ি কোপায় প্রতিপক্ষের যুবকরা। এতে তারা গুরুতর আহত হন। তাদেরকে ঢাকার সিনসিন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ফজলুল হক মারা যান।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। আহত নাঈম মহানগরীর সদর থানাধীন ছোট দেওড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ