শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

গাজীপুরে গার্মেন্টসে আগুন

গাজীপুর প্রতিনিধি / ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ মে, ২০২২

গাজীপুরের চন্দ্রায় নুর গ্রুপের রায়হান নিট কম্পোজিট কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে সুতার গোডাউনে রাখা সব মালামাল। 

বুধবার সকাল পৌনে ১০টার দিকে কালিয়াকৈরের কারখানার পঞ্চম তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সংবাদ পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ও ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

এসময় আগুনে কারখানার গোডাউনে রাখা সুতা ও অন্যান্য মালামাল পুরে গেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ