শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

গাজীপুরে গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি / ২৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গ্রেফতারকৃতরা হলো মো. বরকত উল্লাহ (৩৪), মো. জাহিদুল ইসলাম (২৫), আবুল বাশার ওরফে সফিউল (২৮), মো. সজল (২৩), মো. তোফাজ্জল হোসেন (২০), মো. বিপুল হোসেন (২০)।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী ব্রাক্ষণবাড়ীয়া জেলা থেকে ট্রাক এবং প্রাইভেটকারযোগে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে গাজীপুরের দিকে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কুনিয়া বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর শুক্রবার দুপুরে চেকপোস্ট পরিচালনা করে। এসময় ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮২.৫ কেজি গাঁজা, একটি ট্রাক, একটি প্রাইভেটকার, ৮টি মোবাইল ফোন সেট এবং নগদ ১০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরষ্পর যোগসাজশে কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে ব্রাক্ষণবাড়ীয়া জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরো সংবাদ