শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

গাজীপুরে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগজিনসহ এক যুবক গ্রেফতার

খাদিজা আক্তার, গাজীপুর / ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

রোববার রাত দেড়টার দিকে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার বেগমপুর ফুওয়াং গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সুমন খান (৩৩) স্থানীয় বেগমপুর এলাকার মো. জামাল উদ্দিন খানের ছেলে।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম জানান, রোববার রাত আনুমানিক দেড়টার দিকে র‌্যাব ১-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বেগমপুর ফুওয়াং গেট এলাকায় ক্যাডার সুমন নামে একজন ব্যক্তি মানুষকে বিভিন্নভাবে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই, ডাকাতি, চোরাকারবারি, চাঁদাবাজি করে আসছে। এই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিস্তলসহ ওই যুবককে আটক করা হয়।
অভিযানের সময় তার বসতঘরের খাটের তোশকের নিচে সুকৌশলে রক্ষিত অবস্থায় একটি পিস্তল ও পিস্তলের সঙ্গে একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার দখলে থাকা অস্ত্রের বৈধতাসংক্রান্ত কাগজপত্র চাওয়া হলে সে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
গ্রেফতারকৃত ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ