শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

গম ক্ষেত থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২

নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর এলাকার একটি গম ক্ষেত থেকে জীবিত অবস্থায় নবজাতককে উদ্ধার করা হয়।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, শুক্রবার (২৫ মার্চ) সকাল ৬টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের বাবুল হোসেন নামের একজন প্রাতরাশ করার সময় হাকিমপীরের আস্তানার পূর্ব পাশের একটি গম ক্ষেতের মধ্যে প্রিন্টের শাড়ি দিয়ে মোড়ানো নবজাতককে জীবিত অবস্থায় দেখতে পান।

পরে নবজাতককে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে পরিবারের লোকজন বাচ্চাটিকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মো. খোরশেদ আলম রানা জানান, সকাল ৯টার দিকে দুড়দুড়িয়া এলাকায় গমের ক্ষেতে থেকে পাওয়া একটি নবজাতক হাসপাতালে আনে স্থানীয়রা। আমার নবজাতককে পরীক্ষা করেছি, সে এখন সুস্থ আছে। তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।


এই ক্যাটাগরির আরো সংবাদ