শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

গফরগাঁওয়ে রোডরোলার-অটো সংর্ঘষে ৩ যাত্রী নিহত, আহত ৬

খাদিজা আক্তার, গাজীপুর / ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা-শ্রীপুর সড়কে রোড রোলারের সাথে যাত্রীবাহী অটোর সংর্ঘষে ৩ অটো যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের শহর বেপারী পুত্র কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুর পৌনে দুইটার দিকে পাগলা থানার আহা আলীর টেক নামক স্থানে সড়কে এই দূর্ঘটনা ঘটে।

নিহত কফিল উদ্দিনের শ্যালক সুমন আহমেদ জানান, গাড়ারন গ্রামের একটি জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদের বাড়িতে বেড়ানোর জন্য তারা ব‍্যাটারী চালিত অটোরিকশা করে পাগলা এলাকায় যাচ্ছিল।

পথে ত্রিমোহনী-পাগলা সড়কের আহা আলীর টেক এলাকায় সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে এই দূর্ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থলেই নায়েব আলী মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পর কফিল উদ্দিন এবং আমির উদ্দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুজ্জামান এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়কের উন্নয়ন কাজে ব‍্যবহৃত ঘাতক রোড রোলার মেশিন আটক করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ